৪ মে ২০২৬

সালমানকে পেতে তর সইছে না আলিয়া ভাটের!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সালমানকে পেতে তর সইছে না আলিয়া ভাটের!

বিনোদন ডেস্ক: সঙ্গী হিসেবে বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খানকে পেতে যাচ্ছে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তবে সেটা বাস্তব জীবনে নয়, রিল লাইফে। সঞ্জয় লীলা বানশালীর আগামী ছবিতে জুটি বাঁধছেন তারা।

ভারতীয় গণমাধ্যমের খবর, আসন্ন এই ছবিটি যৌথ প্রযোজনা করছেন সালমান এবং সঞ্জয়। প্রায় দু’দশক পরে সালমানের সঙ্গে কাজ করবেন সঞ্জয়। এর আগে ১৯৯৯-এ ‘হম দিল সে চুকে সনম’-এ কাজ করেছিলেন তাঁরা। শোনা যাচ্ছে, ফের প্রেমের ছবিই তৈরি করছেন পরিচালক।

সোশ্যাল মিডিয়ায় সালমান লিখেছেন, ‘প্রায় ২০ বছর হয়ে গেল। আমার ভাল লাগছে শেষ পর্যন্ত আমি আর সঞ্জয় একটা ছবি নিয়ে আবার ফিরছি। আলিয়ার সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি। এই জার্নিতে আমাদের আশীর্বাদ করবেন…।’ সঞ্জয়ও সোশ্যাল মিডিয়ায় এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন।

এই ছবির প্রসঙ্গে আলিয়া বলেন, ‘‘৯ বছর বয়সে প্রথম সঞ্জয় স্যারের অফিসে গিয়েছিলাম। তখনই ভেবেছিলাম, যদি ওঁর পরের ছবিতে কাজের সুযোগ পাই…। সালমান খান এবং সঞ্জয় স্যার একসঙ্গে ম্যাজিক তৈরি করতে পারবেন। টিমে যোগ দেওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না…।’

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি