৯ আগস্ট ২০২৬

শাকিবকে নিয়ে আবারো ‘বোমা’ ফাটালেন অপু বিশ্বাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
শাকিবকে নিয়ে আবারো ‘বোমা’ ফাটালেন অপু বিশ্বাস

বাংলাপ্রেস ডেস্ক: শাকিব খান-অপু বিশ্বাসের সন্তান আব্রাম খান জয়। শাকিবের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর থেকে আব্রাম বড় হচ্ছেন অপুর ঘরে। উৎসব-পার্বণে আব্রামকে সময় দেন ঢালিউড সুপারস্টার।

সম্প্রতি এক তারকা আড্ডার একটি অনুষ্ঠানে বিচ্ছেদের পরে নায়ক শাকিব খান তার ছেলের কোনো দায়িত্ব নেয়নি, এমনকি তার কোনো খরচও দেন না বলে অভিযোগ করেছেন অভিনেত্রী তথা শাকিবের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। শুধু তাই নয়, ছেলে আব্রাহাম খান জয়কে যে ১০ লাখ টাকা দেয়ার কথা গণমাধ্যমকে শাকিব বলেছেন সে বিষয়টিরও নতুন করে ব্যাখ্যা দিয়েছেন অপু বিশ্বাস।

অনুষ্ঠানে সুপারস্টার শাকিবের সঙ্গে বিচ্ছেদের পর ছেলের দায়িত্ব তারা কীভাবে ভাগাভাগি করছেন এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ভাগাভাগির কিছু নেই। সব দায়িত্বই আমাকে পালন করতে হচ্ছে।

তিনি আরো বলেন, ছেলের সব খরচ তাকেই দিতে হচ্ছে বলে জানান। শাকিব আসলে ছেলের জন্য কোনো খরচ কখনোই দেয়নি। ওর কাছ থেকে একটা প্রয়োজনে আমি ১০ লাখ টাকা নিয়েছিলাম। তখন আমাদের সম্পর্ক ভালো ছিল। স্বামী-স্ত্রী আমরা।

১০ লাখ টাকার কথা উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, জয়ের জন্মের পরে শাকিব খান ওই ১০ লাখ টাকা ছেলের খরচ হিসেবে দিয়েছে বলে দাবি করে। মানে সে বলে যে আমার আর তাকে ওই টাকাটা ফেরত দিতে হবে না। এটা সে ছেলের জন্য দিয়েছে। এই দেয়াটাকেই সবাই প্রচার করেছে যে ছেলে-বউয়ের খরচ দিচ্ছে শাকিব। আমিও কিছু বলিনি। কারণ টাকাটা ও আমার কাছে পায়। কিন্তু সত্যটা হলো, ছেলে জন্মের পর ওর জন্য এক টাকাও সে নগদ দেয়নি।

তিনি আরো বলেন, জয় জন্মের পর থেকেই আমাকে অনেক সংগ্রামের মুখে পড়তে হয়েছে। সাংবাদিক ও আমার পরিবার আমাকে মানসিক সমর্থনটা দিয়েছে ঠিকই। কিন্তু আর্থিক সাপোর্টটা আমি কোথাও থেকে পাইনি। নিজেকে জোগাড় করতে হয়েছে নানারকম বিজ্ঞাপন, সিনেমা ও শো থেকে।

অপু বলেন, ছেলের জন্য আমি সব করতে পারি। ওকে তো মানুষ করতে হবে। স্বামীর অনিচ্ছায় আমি ছেলেকে পৃথিবীর মুখ দেখিয়েছি। ওর জন্য নিরাপদ জীবনের ব্যবস্থা আমাকেই করতে হবে।

প্রসঙ্গত, ভালোবেসে ২০০৮ সালে বিয়ে করেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। লোকচক্ষুর আড়ালে সেই সংসার টিকে ছিল ১০ বছর। বহু ঘটনা ও নাটকের জন্ম দিয়ে ২০১৮ সালে বিচ্ছেদ হয় তাদের। বাবা-মায়ের বিচ্ছেদের পর একমাত্র সন্তান তার মায়ের সঙ্গেই থাকছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি