১৮ জুন ২০২৬

শাকিবের সঙ্গে ফের সিনেমা করা নিয়ে যা বললেন অপু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৬, ১১:৪১ পিএম
শাকিবের সঙ্গে ফের সিনেমা করা নিয়ে যা বললেন অপু

বাংলাপ্রেস ডেস্ক:   ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। মাঝে দুবছরের বিরতি কাটিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন তিনি। নিজের কামব্যাক সিনেমা ‘দুর্বার’ নিয়ে আবারও রুপালি পর্দায় দেখা যাবে এ অভিনেত্রীকে। পাশাপাশি ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে আবারও তাদেরকে পর্দায় জুটি বাধতে দেখা যাবে কিনা সে প্রসঙ্গেও কথা বলেন এই নায়িকা। 

সম্প্রতি একটি ইভেন্টে অংশ নিয়ে নিজের নতুন সিনেমা ‘দুর্বার’ নিয়ে কথা বলেন অপু। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় নির্মিত এই থ্রিলারধর্মী ছবির ফার্স্ট লুক ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। পোস্টারে অপুর রক্তমাখা মুখের লুক এরই মধ্যে বেশ সাড়াও ফেলেছে। ছবিটির নির্মাতা সূত্রে জানা গেছে, বর্তমানে ‘দুর্বার’র শুটিংয়ের প্রস্তুতি চলছে। ২০২৬ সালের বড় কোনো উৎসবে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। 

এছাড়াও শাকিবের সঙ্গে আবারও এক সিনেমায় অপুকে দেখা যাবে কিনা সে প্রসঙ্গও উঠে আসে ইভেন্টটিতে। বাংলাদেশের চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় জুটি শাকিব-অপু। 

একসঙ্গে অর্ধশতাধিক সিনেমায় কাজ করা এ দুজন একসঙ্গে সিনেমায় ফিরবেন কিনা সে সম্পর্কে অপু বলেন, ‘শাকিব খান একজন গ্লোবাল স্টার, সুপারস্টার, মেগাস্টার। তাকে নিয়ে বলার মতো নতুন কোনো ব্যাখ্যা নেই। আমি যেহেতু বিরতি কাটিয়ে আবার কাজে ফিরেছি এবং সবার সহযোগিতা পাচ্ছি, তাই যদি কোনো হৃদয়বান প্রযোজকের কানে বিষয়টি পৌঁছায় এবং তিনি এগিয়ে আসেন, তাহলে দর্শকদের সেই ইচ্ছা পূরণ হতেও পারে।’ 

এই চিত্রনায়িকা আরও বলেন, ‘আমি আর শাকিব মোট ৭২টি সিনেমায় কাজ করেছি। প্রযোজক ও পরিচালকদের সহযোগিতার কারণেই এতগুলো সিনেমা করা সম্ভব হয়েছে।’ 


বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি