৫ মে ২০২৬

শাকিবের সঙ্গে বিয়ের তারিখ জানালেন বুবলী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শাকিবের সঙ্গে বিয়ের তারিখ জানালেন বুবলী
বাংলাপ্রেস ডেস্ক: শাকিব-বুবলীর বিয়ে হয়েছিল কবে? আদৌ কি বিয়ে হয়েছিল? শেষ পর্যন্ত ভক্তদের এসব জল্পনা-কল্পনার অবসান ঘটল। বুবলী নিজেই শাকিব খানকে বিয়ে করার তারিখ জানালেন নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে। সোমবার (৩ অক্টোবর) নিজের ফেসবুকে এই রহস্যের জট খোলেন ‘বসগিরি’ নায়িকা বুবলী। বুবলী তিনটি ছবি পোস্ট দিয়ে জানান, তার জীবনে স্মরণীয় দুটি তারিখ হল ২০.৭.২০১৮ এবং ২১.৩.২০২০। কারণ এর প্রথমটি তার ও শাকিবের বিয়ের তারিখ এবং দ্বিতীয়টি তাদের সন্তান বীরের জন্মের তারিখ। এ থেকেই স্পষ্ট হয় ২০১৮ সালের ২০ জুলাই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে বিয়ে বন্ধনে আবন্ধ হন বুবলী। ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা। কদিন আগেই বুবলী জানিয়েছেন তাদের দুজনের পুত্রসন্তানের নাম শেহজাদ খান বীর। এদিকে বিয়ের তারিখ ঘোষণার পর কমেন্টবক্স ভরে যায় বিভিন্ন ধরনের কমেন্টে। যার কিছু ইতিবাচক, আবার কিছু নেতিবাচক। কেউ কেউ আবার কমেন্টবক্সে শাকিব-বুবলীর বিয়ের কাবিননামাও দেখতে চেয়েছেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি