১৯ জুন ২০২৬

শাকিবের নায়িকা হচ্ছেন তানজিন তিশা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
শাকিবের নায়িকা হচ্ছেন তানজিন তিশা
বাংলাপ্রেস ডেস্ক:  নতুন বাংলাদেশের গল্পে নির্মিত হতে যাচ্ছে সিনেমা, যেটিতে অভিনয় করবেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমাটি পরিচালনা করবেন সাকিব ফাহাদ। ছবিটিতে শাকিবের নায়িকা কে হবে তা নিয়ে গুঞ্জন বেড়েই চলেছে। এরমধ্যে ঘনিষ্ঠ সূত্রে খবর, এই সিনেমার মধ্য দিয়ে শাকিবের বিপরীতে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার। সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র এমনটা নিশ্চিত করলেও পরিচালক কিংবা অভিনেত্রী কেউই এ বিষয়ে মুখ খুলতে চান না। জানা গেছে, মৌখিকভাবে চূড়ান্ত হলেও আগামীকাল সিনেমাটির জন্য অফিশিয়ালি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে তিশার। সিনেমাটিতে শাকিব খানকে দেখা যাবে শাহরুখ খানের ‘পাঠান’, সালমানের খানের ‘টাইগার’ এর মতো চরিত্রে অর্থাৎ রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্টের ভূমিকায়, যিনি দেশের হয়ে একের পর এক লোমহর্ষক অপারেশন সফলভাবে সম্পন্ন করেন। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।পুরো সিনেমাটির শুটিং হবে দেশেই। এরপর মুক্তি পাবে আসছে ডিসেম্বরে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি