৪ মে ২০২৬

সাকিবের ফেরা নিয়ে মন্তব্য করলেন ফারুক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯ পিএম
সাকিবের ফেরা নিয়ে মন্তব্য করলেন ফারুক

সাকিব আল হাসান

বাংলাপ্রেস ডেস্ক:   সাকিব আল হাসান জাতীয় দলে ফেরার ব্যাপারে খুব দ্রুত একটা সুখবর পাবেন। সংবাদমাধ্যমকে এমনটি বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ফারুক আহমেদ। 

সাকিব সবশেষ ২০২৪ সালে ভারতের বিপক্ষে জাতীয় দলের হয়ে খেলেছিলেন। এরপর থেকে আর লাল সবুজের জার্সিতে খেলা হয়নি তার। এমনকি মামলা থাকার কারণে দেশের মাটিতেও আসেননি সাকিব। 

আজ শনিবার গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ। সেখানেও এসেছে সাকিবের ফেরা প্রসঙ্গ।

ফারুক বলেন, ‘সাকিবের বিষয়টা চলমান ছিল। আমি সভাপতি হওয়ার পর থেকেই চেষ্টা করছি। সাকিবের ফিটনেস এবং প্রফেশনালিজম নিয়ে কোনো সন্দেহ নেই। ক্রিকেট বোর্ড সবসময় চায় সে বাংলাদেশের হয়ে খেলুক। সাকিব আমাদের জন্য একটা অ্যাসেট এবং ব্র্যান্ড। তার ফিটনেস দেখে তাকে সিলেক্ট করা আমাদের পার্ট, তবে আইনি বিষয়গুলো সরকার দেখছে। আশা করছি আপনারা খুব দ্রুতই একটা সুখবর পাবেন।’

সম্প্রতি ঘোষিত বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ ‘এ প্লাস’ ক্যাটাগরিতে কোনো ক্রিকেটার না থাকা নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছ। এ প্রসঙ্গে ফারুক বলেন, ‘আগে সাকিব, তামিম, মুশফিকরা সব ফরম্যাটে নিয়মিত খেলতেন। বর্তমানে সব ফরম্যাটে অপরিহার্য এবং নিয়মিত খেলছেন এমন ক্রিকেটার নেই বললেই চলে। সে কারণেই হয়তো অপারেশনস কমিটি এ প্লাস ক্যাটাগরি না রেখে ‘এ’ গ্রেড দিয়ে শুরু করেছে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি