শাকিব খানের ১০ লাখ টাকা জরিমানা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাংলাপ্রেস ডেস্ক : ঢালিউড সুপারস্টার শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর ভ্রাম্যমাণ আদালত। রাজধানীর নিকেতনে নকশা না মেনে বাড়ি নির্মাণ করায় তাকে এ জরিমানা করা হয়। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন রাজউকের জোন (৪) অথরাইজ অফিসার মোহাম্মদ হোসেন।
তিনি জানান, সোমবার (১৮ নভেম্বর) সকাল থেকে নিকেতন এলাকায় রাজউকের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে। অভিযানের সময় শাকিব খান ওরফে রানা’র বাড়িটি নকশা না মেনে নির্মিত হওয়ায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি