সাকিব আল হাসানের বাবা করোনা আক্রান্ত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রোববার তার দেহে ভাইরাস শনাক্তের খবর নিশ্চিত করেন মাগুরার সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা।
সাকিবের বাবা মাশরুর রেজার বয়স ৫৭ বছর। তিনি মাগুরা কৃষি ব্যাংকের প্রধান শাখার একজন কর্মকর্তা। আপাতত নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
মাগুরায় রোববার নতুন করে ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা জানান, এপর্যন্ত মাগুরায় মোট ৩০৭ জনের শরীরে করোনা মিলেছে। সুস্থ হয়েছে ১৬০ জন, হোম আইসোলেশনে আছেন ১২০ জন ও হাসপাতালে ভর্তি ৮ জন। উন্নত চিকিৎসার জন্য অন্যত্র গেছেন ১২ জন এবং মারা গেছেন ৭ জন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি