
বাংলাপ্রেস অনলাইন : রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সাইবেরিয়ান কেমেরোভো রিজিওনের উগ্রা শহরের একটি আবাসিক ভবনে অগ্নিকান্ডে সাতজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির জরুরি বিভাগ সূত্র তাস’কে একথা জানিয়েছে।
সূত্রটি জানায়, ‘আগুন নিভিয়ে ফেলা হয়েছে। প্রাথমিক খবরে বলা হয়, এই ঘটনায় সাতজন মারা গেছে। এদের মধ্যে দু’জন প্রাপ্ত বয়স্ক লোক ও পাঁচ শিশু রয়েছে। এ ঘটনায় দগ্ধ আরো দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ভবনটিতে আগুনের সূত্রপাতের কারণ জানতে তদন্ত করা হচ্ছে।রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের স্থানীয় বিভাগ অগ্নিকা-ের খবরটি তাস’কে নিশ্চিত করেছে।
বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]