৮ মে ২০২৬

সাইবার অপরাধ রুখতে ন্যাশনাল ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সাইবার অপরাধ রুখতে ন্যাশনাল ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: সাইবার অপরাধ রুখতে ন্যাশনাল ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রোববার দুপুরে ঝিনাইদহ সার্কিট হাউজে সাংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।তিনি বলেন, ইতিমধ্যে পুলিশের সিআইডিতে ফরেনসিক ল্যাব স্থাপন করা হয়েছে। আমরা একটা ন্যাশনাল ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করতে যাচ্ছি। যেখানে কোন অপরাধ কেউ করে মুছে ফেলে। সেটা মোবাইল ফোন বা ল্যাপটপেও হয়। যদি কারও বিকৃত করে মানহানিকর কোন ছবি প্রকাশ করে মুছে ফেলে তা আমাদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করতে পারবো কখন, কোন মোবাইল থেকে এটি পোষ্ট করা হয়েছে।

এসময় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, ঝিনাইদহের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামানসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি