৯ আগস্ট ২০২৬

সাহসী ফোটোশুটে ফের ঝড় তুললেন আমির কন্যা ইরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সাহসী ফোটোশুটে ফের ঝড় তুললেন আমির কন্যা ইরা

বাংলাপ্রেস ডেস্ক: শুধু বলিউড তারকারা নন। নেটিজেনদের নজর এড়াতে পারেন না স্টারকিডরাও। করিনা কপূরের ছেলে তৈমুর, শাহরুখ কন্যা সুহানা খান ইতিমধ্যেই শিরোনামে এসেছেন একাধিকবার। এ বার সেই তালিকায় প্রায়শই আসছেন আমির খানের মেয়ে ইরা খান। ইতিমধ্যেই ‘ইউরিপিডেস মেডিয়া’ নামের একটি নাটক পরিচালনা করে খবরে এসেছিলেন ইরা।

রবিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন ফোটোশুটের কয়েকটি ছবি। সেই ছবি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়তেই ফের আলোচনা শুরু হয়েছে আমির কন্যাকে নিয়ে।

ফোটোশুটের সেই ছবি শেয়ার করে ইরা খান লিখেছেন, ‘হোয়াট আ ভিউ...’ ফটোগ্রাফি বাই রুবেজ নামের মুম্বইয়ের এক সংস্থা তুলেছে সেই ছবি। সেখানে আমির কন্যাকে দেখা যাচ্ছে, বেগুনি রঙের পিঠখোলা গাউনে। সেই গাউন পরেই বিভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন তিনি। পোস্টের একদিনের মধ্যে সেই সব ছবিতে পড়েছে প্রায় ৪০ হাজার লাইক।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি