৪ মে ২০২৬

শাহরুখকে ‘কাকু’ বলে বিতর্কের ঝড় তুললেন তুর্কি অভিনেত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ জানুয়ারী ২০২৬, ১২:৩৪ পিএম
শাহরুখকে ‘কাকু’ বলে বিতর্কের ঝড় তুললেন তুর্কি অভিনেত্রী

বাংলাপ্রেস ডেস্ক:   সম্প্রতি সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত জয় অ্যাওয়ার্ডস ২০২৬-এ যোগ দিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। তারকাবহুল এই অনুষ্ঠানে মঞ্চেও হাজির হন তিনি। সেই অনুষ্ঠানের নানা ছবি ও ভিডিও ইতোমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 

অনুষ্ঠানের ভাইরাল ভিডিওগুলোর মধ্যেই বিশেষভাবে নজর কেড়েছে একটি ক্লিপ, যেখানে মঞ্চে শাহরুখ খানের সঙ্গে দেখা যায় মিশরীয় অভিনেত্রী আমিনা খলিলকে। 

এই দুজনের সঞ্চালনার একটি মুহূর্ত নিজের ফোনে রেকর্ড করতে দেখা যায় আরেক তুর্কি অভিনেত্রী হান্দে এরচেলকে। এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেক শাহরুখ ভক্ত হান্দেকে শাহরুখ খানের ‘ফ্যানগার্ল’ বলে মন্তব্য করতে শুরু করেন। আর এরপরই বাঁধে বিপত্তি, যত বিতর্কের শুরু এর পর থেকেই। 

পরে জনপ্র্রিয় তুর্কি অভিনেত্রী হান্দে এরচেলের ইনস্টাগ্রাম স্টোরির একটি স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই স্ক্রিনশটে দেখা যায়, মঞ্চের ভিডিওর দিকে ইঙ্গিত করে তিনি লিখেছেন, ‘এই কাকু কে? আমি আমার বন্ধু আমিনা খলিলের ছবি তুলছিলাম, আমি তার (শাহরুখ) ভক্ত নই!! দয়া করে মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ করুন!!’ এই স্ক্রিনশটটি ছড়িয়ে পড়তেই নেট দুনিয়া দুই ভাগে বিভক্ত হয়ে যায়। শাহরুখকে চিনতে না পারা এবং ‘কাকু’ বলে সম্বোধন করায় অভিনেতার ভক্তরা ক্ষোভে ফেটে পড়েন। 


 

তবে এই স্টোরিটি বর্তমানে এ তুর্কি সুন্দরীর ইনস্টাগ্রামে আর দেখা যাচ্ছে না। ফলে স্ক্রিনশটটির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই দাবি করছেন, অভিনেত্রী প্রথমে স্টোরিটি পোস্ট করেছিলেন এবং পরে তা মুছে ফেলেন। যদিও এ বিষয়ে হান্দে এরচেল নিজে থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। 

এদিকে পুরো ঘটনাটি নিয়ে শাহরুখ খানও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। ফলে জয় অ্যাওয়ার্ডস ২০২৬ ঘিরে শুরু হওয়া বিতর্ক এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রেই রয়ে গেছে। 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি