৫ মে ২০২৬

শাহরুখের অর্ধেক সম্পত্তি চান উরফি !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
শাহরুখের অর্ধেক সম্পত্তি চান উরফি !
বাংলাপ্রেস ডেস্ক: সোশাল মিডিয়ায় কীভাবে ভাইরাল হতে হয়, তা যেন রপ্ত করে ফেলেছেন উরফি জাভেদ। তাঁকে নিয়ে তর্ক হতে পারে, হতে বিতর্ক। তবে উপেক্ষা করার উপায় নেই। এবার শাহরুখ খানের অর্ধেক সম্পত্তি দাবি করে বসলেন সোশাল মিডিয়া স্টার। এমনই খবর শোনা যাচ্ছে। এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে নাকি শাহরুখের নামটি নিয়েছেন উরফি। তাঁর খ্যাতির চাহিদা কি কোনওদিন মিটবে? এই প্রশ্ন করা হয়েছিল। তার জবাবেই উরফি বলেন, “আমার মাপকাঠি শাহরুখ খান। যেদিন আমার মনে হবে আমি আমার ফিল্ডের শাহরুখ সেদিন থামব।”এর পরই তারকার কাছে জানতে চাওয়া হয় যদি কিং খান কোনওদিন তাঁকে একটু গতি কমাতে বলেন তাহলে কী করবেন? এতেই উরফির জবাব, “শাহরুখ খান যদি তাঁর অর্ধেক সম্পত্তি দিয়ে দেন তাহলে কেন করব না? আমি তখন অবসরও নিয়ে নিতে পারব।” হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। তা নিয়ে বিস্তর চর্চাও হয়। সোশাল মিডিয়া স্টার জানান, তিনি যে কাজটা করেন তা করার জন্য একটা ‘এক্স ফ্যাক্টর’ লাগে। সেই সঙ্গে প্রয়োজন ধারাবাহিকতা। এই ধারাবাহিকতাই উরফিকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছে। তর্ক-বিতর্ক যাই হোক, কোনও কিছুর পরোয়া না করেই নিজের কাজ চালিয়ে যেতে চান উরফি। তাঁর মতো যদি কেউ এই কাজটি করে দেখাতে পারেন তিনি খুশিই হবেন বলেও জানান। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি