৫ মে ২০২৬

শাহজালালে পৌনে ৫ কেজি স্বর্ণ উদ্ধার, এয়ারক্রাফট জব্দ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শাহজালালে পৌনে ৫ কেজি স্বর্ণ উদ্ধার, এয়ারক্রাফট জব্দ

বাংলাপ্রেস অনলাইন ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে পৌনে ৫ কেজি স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ। বুধবার সকাল ৮টায় আবুধাবি থেকে সিলেট হয়ে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের ‘রাঙা প্রভাত’ এয়ারক্রাফটের সিটের নিচ থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়। এ ঘটনায় চোরাচালানে ব্যবহৃত এয়ারক্রাফটটি জব্দ করা হয়েছে।

ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, চোরাচালানের গোপন সংবাদ থাকায় কাস্টম হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিম বুধবার সকাল ৮টায় শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরে বিভিন্ন পয়েন্টে এবং বোর্ডিং ব্রিজ এলাকায় সতর্ক অবস্থান নেয়।

এ সময় আবুধাবি থেকে সিলেট হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিজি-২২৮ ফ্লাইটটি বোর্ডিং ব্রিজ ৫ এ সংযুক্ত হয়। সকল যাত্রী বিমান থেকে নেমে যাবার পরে কাস্টমসের প্রিভেন্টিভ টিম বিমানের ভেতর প্রবেশ করে তল্লাশি চালায়। এ সময় ৪৫বি সিটের হেলান দেয়া অংশের নিচে কালো স্কচটেপে মোড়ানো দুটি লম্বা বার সিটের সঙ্গে সংযুক্ত অবস্থায় পাওয়া যায়। পরে বিমানবন্দরের কাস্টমস হলে এগুলো নেয়া হয়। সেখানে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে ১০ তোলা ওজনের সোনার ৪০টি বার পাওয়া গেছে। আটক স্বর্ণ বারগুলোর ওজন মোট ৪ কেজি ৬৪০ গ্রাম। আটক স্বর্ণের আনুমানিক দাম ২ কোটি ৩২ লক্ষ টাকা।

এ ঘটনায় দ্যা কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ অনুযায়ী চোরাচালানে ব্যবহৃত যানবাহন তথা ‘রাঙা প্রভাত’ এস২-এএইচএন ৩০০ইআর বি৭৭৭ এয়ারক্রাফটটি আটক করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি