৬ মে ২০২৬

শাহজালালে দুই মাস রাতে ৫ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শাহজালালে দুই মাস রাতে ৫ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংস্কার কাজের জন্য আগামী দুই মাস প্রতিদিন রাতে ৫ ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। আজ বুধবার মধ্যরাত থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দরে ফ্লাইট ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি এবং যাত্রীসেবা মানোন্নয়নে রানওয়ের সেন্ট্রাল লাইনের লাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য ২ ফেব্রুয়ারি থেকে ৩ এপ্রিল বিমানবন্দরের রানওয়েটি রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকবে। এই সময়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। তিনি আরও বলেন, লাইট প্রতিস্থাপনকালে আগে ও পরে অর্থাৎ সকাল ৭টা থেকে ১১টা ৩০ এবং রাত ১০টা থেকে ২টা পর্যন্ত ফ্লাইটের আধিক্যতা দেখা যেতে পারে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রা সুগম ও নিরবচ্ছিন্ন করতে বিমানবন্দর ট্রাফিক বিভাগসহ বিমানবন্দরে সংশ্লিষ্ট অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ফ্লাইট ব্যবস্থাপনাসহ অন্যান্য বিষয়ে পূর্বপরিকল্পনা গ্রহণ করেছে। পাশাপাশি বাস্তবায়নের জন্য মনিটরিং টিম গঠন করেছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি