
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ উড্ডয়নের পরপরই জরুরি অবতরণ করেছে। সোমবার সকাল ৮টার কক্সবাজারগামী বাংলাদেশ বিমানের ড্যাশ-৮ কিউ ৪০০ মডেলের উড়োজাহাজটি অবতরণ করে।
বিমানের কন্ট্রোলরুম থেকে জানানো হয়, তাদের বিজি ১৪৩৩ ফ্লাইটটি সোমবার সকাল ৮টায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। এর পরপরই যান্ত্রিক ত্রুটির আশঙ্কা করেন পাইলট। পরে বিমানটির জরুরি অবতরণ করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ (জনসংযোগ) জানান, বিমানটিতে ৭০ জন যাত্রী ছিলেন। কারও কোনো সমস্যা হয়নি। পরীক্ষা নিরীক্ষা শেষে উড়োজাহাজটি আবার উড্ডয়ন করে। ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার যাবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]