৪ মে ২০২৬

শাহিদের সর্বোচ্চ পারিশ্রমিকে মুক্তি পাচ্ছে ‘ককটেল ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১২:১০ পিএম
শাহিদের সর্বোচ্চ পারিশ্রমিকে মুক্তি পাচ্ছে ‘ককটেল ২

শাহিদ কাপুর।

বাংলাপ্রেস ডেস্ক:   ২০১২ সালের ব্লকবাস্টার রোমান্টিক-কমেডি সিনেমা ‘ককটেল’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন পরিচালক হোমি আদাজানিয়া। গতকাল (১৩ মার্চ) বহুল প্রতীক্ষিত ‘ককটেল ২’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। শাহিদ কাপুর, রাশমিকা মান্দানা এবং কৃতি শ্যানন অভিনীত এই সিনেমাটি আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সিনেমার নির্মাতারা ইতোমধ্যেই তিনটি আকর্ষণীয় পোস্টার প্রকাশ করেছেন। তবে ভক্তদের জন্য বড় চমক হিসেবে জানানো হয়েছে যে, আগামী ১৮ মার্চ প্রেক্ষাগৃহে সিনেমাটির ‘ফার্স্ট লুক’ উন্মোচন করা হবে। ম্যাডক ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।

‘ককটেল ২’ সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে শাহিদ কাপুর, রাশমিকা মান্দানা এবং কৃতি শ্যাননকে। একসঙ্গে শাহিদ ও কৃতির এটি দ্বিতীয় কাজ; এর আগে ২০২৪ সালে ‘তেরি বাত মে অ্যায়সা উলঝা জিয়া’ সিনেমায় তাদের রসায়ন দর্শকরা পছন্দ করেছিলেন।

অন্যদিকে শাহিদ ও রাশমিকার এটি প্রথম কাজ হতে যাচ্ছে। সিনেমাটি পরিচালনা করছেন হোমি আদাজানিয়া ও চিত্রনাট্য লিখেছেন লভ রঞ্জন।

এর আগে ২০১২ সালের মূল ‘ককটেল’ সিনেমাটি লন্ডনের এক ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছিল, যা বক্স অফিসে ১২০ কোটি রুপির বেশি আয় করেছিল। দীর্ঘ ১৪ বছর পর তাই এর স্পিরিচুয়াল সিক্যুয়েল নিয়ে দর্শকদের প্রত্যাশাও অনেক বেশি।

এদিকে বলিউড সংশ্লিষ্টদের বরাত দিয়ে জানা গেছে, সিনেমাটিতে অভিনয় করার জন্য দুই নায়িকার তুলনায় শাহিদ কাপুর অনেক বেশি পারিশ্রমিক নিয়েছেন। এই প্রজেক্টের জন্য নায়ককে দেওয়া হয়েছে ৩৫ কোটি রুপি (প্রায় ৪৯ কোটি টাকা)। মূলত ‘কবীর সিং’ সিনেমার সাফল্যের পর এই অভিনেতা তার পারিশ্রমিকের হার বাড়িয়েছেন।

অন্যদিকে দুই অভিনেত্রী কৃতি শ্যানন এবং রাশমিকা মান্দানার পারিশ্রমিক প্রায় সমান। জানা গেছে, তারা দুজনেই ১৫ কোটি রুপি (প্রায় ২১ কোটি টাকা) করে নিয়েছেন।

উল্লেখ্য, শাহিদ কাপুরকে সম্প্রতি বিশাল ভরদ্বাজের ‘ও রোমিও’-তে দেখা গেছে এবং সামনে তার জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফার্জি ২’ আসার কথা রয়েছে।  সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি