শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত জামায়াতের
বাংলাপ্রেস ডেস্ক:পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অনুরোধে ইসলামাবাদ অভিমুখে লংমার্চের পরবর্তী কর্মসূচি স্থগিত করেছে জামায়াতে ইসলামী (জিআই)। শাহবাজ শরিফ দলটির আমির হাফিজ নাঈমুর রহমানকে ফোন করে লংমার্চ ও অবস্থান কর্মসূচি স্থগিত করার অনুরোধ জানানোর পর মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ সিদ্ধান্ত নেয় দলটি।
প্রধানমন্ত্রী দেশে ফেরার পর তার সঙ্গে বৈঠকের আগপর্যন্ত দলের নেতাকর্মী ও বহর মুলতানেই অবস্থান করবে বলে জানিয়েছেন হাফেজ নাঈমুর রহমান।
মঙ্গলবার মুলতানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়ে হাফেজ নাঈম জানান, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ টেলিফোনে লংমার্চ স্থগিত করার অনুরোধ জানানোর পাশাপাশি জামায়াত নেতৃত্বকে আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন।
তিনি বলেন, আমরা অবশ্যই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করব। তবে প্রধানমন্ত্রী পাকিস্তান ফিরে আসার পরই কেবল আলোচনা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে মুলতানে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ অব্যাহত থাকবে এবং দল প্রতিবাদ ও আন্দোলন থেকে পিছু হটবে না।
সংবাদ সম্মেলনে সরকারের নেওয়া ত্রাণ ও ভর্তুকি পদক্ষেপগুলোকে ‘অপ্রতুল’ উল্লেখ করে জ্বালানি তেলের দাম কমানো এবং পেট্রোলিয়াম লেভি বাতিলের দাবি পুনর্ব্যক্ত করেন জামায়াত আমির।
তিনি জানান, পেট্রলের দাম কমানোর বিষয়ে সরকারের কাছে একাধিক প্রস্তাব দেওয়া হলেও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মসূচির শর্ত ও চাপের কারণে লেভি কমানো সম্ভব নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানানো হয়েছে, শাহবাজ শরিফ যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর এ বিষয়ে আরও আলোচনার জন্য দুই নেতা বৈঠক করবেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি