শাহবাগে ছাত্রদলের সমাবেশের মঞ্চ প্রস্তুত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনে একটি ‘সুশৃঙ্খল সমাবেশের’ প্রত্যাশা নিয়ে রাজধানীর শাহবাগে সমাবেশ আয়োজনের প্রস্তুতি শেষ করেছে ছাত্রদল। মঞ্চ নির্মাণসহ সমাবেশের আয়োজন ভোরবেলাতেই সম্পন্ন করে সংগঠনটি।
বিকাল ৩টায় শুরু হতে চলা সমাবেশে সভাপতিত্ব করবেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সেখানে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করেছে ছাত্রদলের নেতা-কর্মীরা। সমাবেশ ঘিরে শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও মৎস্যভবন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, আমরা ভোরে সব প্রস্তুতি শেষ করেছি। একটি সুশৃঙ্খল সমাবেশ হবে এটি। এই সমাবেশের মাধ্যমে আগামী দিনের ছাত্র রাজনীতি নিয়ে আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।
শাহবাগ মোড়ের ঠিক মাঝখানে দক্ষিনমুখী মঞ্চ নির্মাণ করা হয়েছে। মঞ্চে স্থাপন করা হয়েছে বিশাল আকৃতির ডিজিটাল পর্দাও।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকাসহ বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও জুলাই আন্দোলনে ছাত্রদলের শহীদ পরিবারের সদস্যরা থাকবেন।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি