শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, কাল বৈঠকের পর নতুন কর্মসূচি ঘোষণা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: এক ঘণ্টা শাহবাগ অবরোধের পর নতুন কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়লেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। এ সময় আগামীকাল বৈঠক করে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।
শুক্রবার (১২ জুলাই) বিকেল ৫টা ২০ মিনিট থেকে ৬টা ২০ মিনিট পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে রাখেন তারা।
এ সময় সমন্বয়ক আবু বকর মজুমদার কর্মসূচি ঘোষণা করে বলেন, ‘আগামীকাল সব বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন-অফলাইন বৈঠক হবে এবং বিকেল ৬টায় প্রেস ব্রিফিং করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
’
এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে সোয়া ৫টার দিকে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসি হয়ে শাহবাগে যান।
সমাবেশ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে কোটা আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ এনে তার প্রতিবাদ জানান বক্তারা। এ সময় হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।
।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি