৮ মে ২০২৬

সাগর-রুনির হত্যাকাণ্ডে জড়িত ছিলো দুজন পুরুষ, মিলেছে ডিএনএ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সাগর-রুনির হত্যাকাণ্ডে জড়িত ছিলো দুজন পুরুষ, মিলেছে ডিএনএ

বাংলাপ্রেস ডেস্ক: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডে অন্তত দুজন পুরুষ জড়িত। হত্যাকাণ্ডের পর সংগৃহীত আলামত থেকে তাদের ডিএনএ পাওয়া গেলেও, এখনও নিশ্চিত হওয়া যায়নি পরিচয়। সোমবার হাইকোর্টে জমা দেয়া র‍্যাবের সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারে নিজ বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।

ঘটনার পরপরই সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হবে খুনিদের। কিন্তু আট বছরেরও তাদের টিকিটিও ছোঁয়া যায়নি। এ সময়ে হত্যাকাণ্ডের প্রতিবেদন দিতে ৭০ বারেরও বেশি সময় নিয়েছে, কখনও র‍্যাব কখনও পুলিশ।

মামলার এক আসামি তানভীর রহমান যখন মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আসেন, তখন সবশেষ প্রতিবেদন চান আদালত। তারই ধারাবাহিকতায় প্রতিবেদন জমা দিয়েছে র‍্যাব। যাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে ডিএনএ পরীক্ষার যে প্রতিবেদন এসেছে, তাতে দুজন অপরিচিত পুরুষের ডিএনএ মিলেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, নিহত সাগর সারওয়ারের হাত পেছন থেকে যে চাদরে বাঁধা হয়েছিলো, তাতে একজন অপরিচিত পুরুষের ডিএনএ রয়েছে। আর মেহেরুন রুনির টি শার্টে আছে আরেকজন অপরিচিত পুরুষের ডিএনএ।

সেই সাথে মামলা বাতিল চাওয়া তানভীর রহমানের আচরণকে রহস্যজনক বলছে র‍্যাব। তাদের দাবি এই মামলায় তানভীরকে বাদ দেয়া যুক্তিযুক্ত হয়নি। খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন রুনির ভাই। আগামী চৌঠা মার্চ এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। সেখানেই নির্ধারিত হবে মামলার পরবর্তী ভাগ্য।

বিপি।আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি