৪ মে ২০২৬

সাফজয়ী ফুটবলারদের জন্য বড় পুরস্কার ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৪০ বিকাল
সাফজয়ী ফুটবলারদের জন্য বড় পুরস্কার ঘোষণা

বাংলাপ্রেস ডেস্ক: সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপজয়ী ফুটবলারদের জন্য বিশাল পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

ঘোষণা অনুযায়ী, সাফজয়ী প্রত্যেক ফুটবলারকে ১ লাখ টাকা করে পুরস্কার দেবে বাফুফে। আর ডিএনসিসি প্রত্যেক ফুটবলারকে দেবে ৫০ হাজার টাকা। ৬ এপ্রিল জাতীয় ক্রীড়া দিবসে এই পুরস্কার তুলে দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতীয় যুবাদের টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী বাংলাদেশ দল শনিবার (৪ এপ্রিল) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছে। এরপর তাদেরকে সংবর্ধনা দেয়ার জন্য নেয়া হয় রাজধানীর হাতিরঝিলে। বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান আগেভাগেই বিমানবন্দরে উপস্থিত থাকা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার ভারতের বিপক্ষে মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ের দুই অর্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে শুরুতেই ভারতের ওপর চাপ তৈরি করেন বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন। ভারতের রিশি সিংয়ের প্রথম শটটি ডান দিকে ঝাঁপিয়ে অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন তিনি। এরপর ভারত আর ঘুরে দাঁড়াতে পারেনি।

টাইব্রেকারের উত্তেজনা বাড়িয়ে তোলে একের পর এক নাটকীয় মুহূর্ত। বাংলাদেশের স্যামুয়েল রাকসাম শট মিস করলে কিছুটা শঙ্কা তৈরি হয়। তবে ভারতের ওমাং দোদুমের শট গ্যালারিতে উড়ে গেলে আবারও স্বস্তি ফিরে আসে বাংলাদেশ শিবিরে। শেষ পর্যন্ত বাংলাদেশের হয়ে নির্ণায়ক শট নিতে এসে ভারতের গোলরক্ষককে পরাস্ত করেন রোনান সুলিভান, আর তাতেই নিশ্চিত হয় শিরোপা জয়।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি