সাফজয়ী দলকে পুরস্কারের ঘোষণা: প্রধানমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজেদের করে নেয় বাংলাদেশ। এবার শিরোপাজয়ী মেয়েদের পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১১ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষক ও বিজ্ঞানীদের বিশেষ গবেষণায় অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে এ পুরস্কার দেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে নারীদের প্রসঙ্গে কথা বলার সময় সরকারপ্রধান বলেন, ‘লেখাপড়া, খেলাধুলা সবদিক থেকে আমরা এগিয়ে আছি। ১৬ এর নিচে যারা তারা তো ভারতকে ৩-২ গোলে হারিয়েছে, চ্যাম্পিয়ন। তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে। আমি তাদের ডাকবো, তাদের ডেকে প্রাইজমানি দেবো এবং উৎসাহিত করবো।’
উল্লেখ্য, নেপালে বসা সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। যেখানে ম্যাচটির নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে ভারতকে ৩-২ গোলে হারায় বাংলাদেশের কিশোরীরা। গোলরক্ষক ইয়ারজানের বীরত্বে ৩-২ ব্যবধানে টাইব্রেকার জিতে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি