৫ মে ২০২৬

সাফের সেরা খেলোয়াড় সাগরিকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সাফের সেরা খেলোয়াড় সাগরিকা
বাংলাপ্রেস ডেস্ক: সদ্য শেষ হওয়া অনূর্ধ্ব-১৯ নারী সাফে সেরা খেলোয়াড়ের পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের সাগরিকা। আগামীকাল তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হচ্ছে, সঙ্গে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও। আগামীকাল বেলা আড়াইটায় বাফুফের টার্ফে এক অনুষ্ঠানে বাংলাদেশেকে যুগ্ম চ্যাম্পিয়নের ট্রফিও দেওয়া হবে। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল আজ সাংবাদিক গন দের বলেছেন, ‘বাফুফের কাছে কাল আমরা ট্রফি বুঝিয়ে দেব। সাগরিকার ট্রফিও দেওয়া হবে কাল।’ এবারের অনূর্ধ্ব-১৯ নারী সাফের প্রথম ম্যাচে সাগরিকার জোড়া গোলে নেপালকে হারায় বাংলাদেশ। ভারতের বিপক্ষে তাঁর একমাত্র গোলে জেতে বাংলাদেশ। ফাইনালে যোগ করা সময়ে বাংলাদেশের সমতাসূচক গোলদাতাও সাগরিকা। চার দলের টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনজন। দুজন ভারতের ও বাংলাদেশের সাগরিকা। তিনজনেরই গোল ৪টি করে। তবে সবাইকে ছাপিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কারও পাচ্ছেন সাগরিকা। ৮ ফেব্রুয়ারি ঢাকার কমলাপুর স্টেডিয়ামে নাটকীয় ফাইনাল শেষে বাংলাদেশ ও ভারতকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল। ফাইনালে শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার ঘটান অদ্ভূত এক কাণ্ড। দুদল টাইব্রেকারে ১১টি করে গোল করার পর টুর্নামেন্টের নিয়মের বাইরে গিয়ে টস করেন। টসে ভারত জেতে। তবে বাংলাদেশ পরে টস মানেনি। ম্যাচ কমিশনার টস বাতিল করে দুদলকে আবার টাইব্রেকার করতে বলেন। বাংলাদেশ এতে রাজী হলেও ভারত টাইব্রেকারে আর অংশ নেয়নি। পরে দুদলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। সেদিন ভারতকে ট্রফি দিয়ে দেওয়া হয়েছিল। একই রকম আরেকটি ট্রফি বানিয়ে স্বাগতিক বাংলাদেশকে দিচ্ছে সাফ। ম্যাচ কমিশনারের টস কাণ্ডে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা ছাড়া সাফ ফাইনালের দিন অন্য কোনো পুরস্কার ঘোষণা করেনি। অবশেষে তা ঘোষণা হয়েছে। টুর্নামেন্টের ফেয়ার–প্লে পুরস্কার পাচ্ছে নেপাল। আগামী মার্চে নেপালে সাফের আরেকটি বয়সভিত্তিক টুর্নামেন্টের সময় ভারতের কর্মকর্তাদের কাছে দেশটির দুই সর্বোচ্চ গোলদাতার ট্রফি ও নেপালকে ফেয়ার প্লে'র ট্রফি বুঝিয়ে দেবে সাফ। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি