৬ মে ২০২৬

সাফ শিরোপা জয়ে মেয়েদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সাফ শিরোপা জয়ে মেয়েদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন
বাংলাপ্রেস ডেস্কঃস্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে অপরাজিত সাফ নারী চ্যাম্পিয়নশিপ-২০২২ শিরোপা জয়ে বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী সাফ চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলাদেশ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৭৭তম ইউএনজিএ-তে যোগ দিতে সরকারি সফরে থাকা প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ দলের এই জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ সোমবার দশরথ স্টেডিয়ামে নেপালকে ৩–১ গোলে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। অধিনায়ক আসমা খাতুন হয়েছেন টুর্নামেন্টসেরা খেলোয়াড় ও রুপন চাকমা হয়েছেন টুর্নামেন্টসেড়া গোলকিপার। অপরদিকে আরেক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি