৪ মে ২০২৬

সাঈদ আনোয়ারের রেকর্ডে ভাগ বসালেন বাবর আজম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১১:৩৭ পিএম
সাঈদ আনোয়ারের রেকর্ডে ভাগ বসালেন বাবর আজম

বাংলাপ্রেস ডেস্ক:   ৮০৭ দিনের অপেক্ষা শেষ হলো বাবর আজমের। রাওয়ালপিন্ডিতে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তিনি করেছেন ম্যাচ জেতানো এক সেঞ্চুরি। তার অপরাজিত ১০২ রান পাকিস্তানকে ৮ উইকেটের জয় এনে দিয়েছে। দলের লক্ষ্য ছিল ২৮৯। সেটা পাকিস্তান ৪৮.২ ওভারেই ছুঁয়ে ফেলে।

আন্তর্জাতিক ক্রিকেটে এই নিয়ে ৮৪ ইনিংস পর সেঞ্চুরির দেখা পেলেন বাবর আজম। এর আগে তার শেষ সেঞ্চুরি ছিল ২০২৩ সালের ৩০ আগস্ট নেপালের বিপক্ষে এশিয়া কাপে। এরপর তিনি ২০ বার পঞ্চাশের বেশি রান করেন। কিন্তু তিন অঙ্কে যেতে পারছিলেন না। অবশেষে এই ম্যাচে তিনি মুক্তির স্বাদ পেলেন। 

এই সেঞ্চুরি বাবরের ওয়ানডে ক্যারিয়ারের ২০তম। এর মাধ্যমে তিনি পাকিস্তানের হয়ে ওয়ানডেতে সাঈদ আনোয়ারের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসালেন। তিনি মাত্র ১৩৬ ইনিংসে ২০ সেঞ্চুরি পূরণ করেন।

এই মাইলফলকে তার আগে আছেন শুধু হাশিম আমলা (১০৮ ইনিংস) এবং বিরাট কোহলি (১৩৩ ইনিংস)। এটি ঘরের মাঠে বাবরের অষ্টম সেঞ্চুরি। এই দিক থেকেও তিনি পাকিস্তানের সবার ওপরে, যেখানে আগে ছিলেন মোহাম্মদ ইউসুফ (৭)।

বাবর ব্যাটিংয়ে নামেন যখন ওপেনার সাইম আইয়ুব ও ফখর জামান ৭৭ রানের জুটি গড়ে দলকে ভালো শুরু এনে দেন। সাইমের বিদায়ের পর উইকেটে আসা বাবর শুরুতে সতর্ক ছিলেন।

২৩ বল পর তিনি প্রথম বাউন্ডারির দেখা পান। তিনি ৬৮ বলে হাফ সেঞ্চুরি করেন। ফখর জামানের সঙ্গে ১২৭ বলে ১০০ রানের জুটি গড়েন। ফখর করেন ৭৮ রান।

এরপর মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে আরও একটি বড় জুটি গড়েন বাবর। এই জুটি ছিল অপরাজিত ১১২ রানের। রিজওয়ান করেন ৫৪ বলে ৫১। বাবর ১১৫ বলে সেঞ্চুরি স্পর্শ করেন। এই বড় জুটির ওপর ভর করেই পাকিস্তান তিন ম্যাচ সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে যায়। সিরিজের শেষ ম্যাচ ১৬ নভেম্বর একই মাঠে হবে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি