৫ মে ২০২৬

শাড়ি পরা নিয়ে সমালোচনার জবাবে যা বললেন সংগীতশিল্পী জেফার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
শাড়ি পরা নিয়ে সমালোচনার জবাবে যা বললেন সংগীতশিল্পী জেফার
বাংলাপ্রেস ডেস্ক: সংগীতশিল্পী জেফার রহমানকে নিয়ে কয়েকদিন আগেই দেশের একটি জাতীয় দৈনিকে ‘ঈদে শাড়ি পরবেন জেফার’ শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এরপরই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো চর্চা শুরু হয়। এর মধ্যে কেউ কেউ তারকার শাড়ি পরার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখলেও সমালোচনাও করছেন একাংশ। এবার এই সংগীতশিল্পী ও অভিনেত্রী জানালেন, ছোটবেলা থেকে ভীষণ শাড়ি পছন্দ তার। তবে খুব বেশি পরা হতো না। আর এখন নিয়মিতই শাড়ি পরেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ব্যাপারে জেফার বলেন―আমি সবসময় সবকিছু ইতিবাচকভাবে দেখার চেষ্টা করি। সংবাদমাধ্যমের শিরোনাম তো আমাদের হাতে থাকে না। তবে বিষয়টি দেখেছি আমি। শাড়ি পরা প্রসঙ্গে তিনি বলেন, ছোটবেলা থেকেই ভীষণ রকম শাড়ি পছন্দ আমার। আমি মিউজিশিয়ান হওয়ায় নিয়মিত শো করতে হয়। এজন্য ওয়েস্টার্ন পোশাক আমার জন্য খুব আরামদায়ক। তাতে বেশ অভ্যস্ত হয়ে গেছি এখন। কিন্তু শাড়ি যে একদমই পরি না, তা নয়। সংগীতশিল্পী বলেন, বিশেষ দিনগুলোয় শাড়ি পরতেই বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি আমি। আর মজার বিষয় হলো, ‘মনোগামী’তে কাজ করতে গিয়ে শাড়িতে অনেক কমফোর্টেবল হয়ে গেছি। অধিকাংশ সময় শাড়িই পরে থাকি। তবে শো’য়ের সময় ছাড়া। প্রসঙ্গত, জেফার রহমান বাংলাদেশি প্রথম ইউটিউবভিত্তিক মিউজিশিয়ান। তরুণ প্রজন্মের কাছে সংগীতশিল্পী হিসেবে বেশ পরিচিত। পাশাপাশি নিজে গান লেখেন ও সুর করেন। এছাড়া প্রযোজকও তিনি। আসন্ন ঈদে অভিনেত্রী হিসেবেও ডেবিউ করতে যাচ্ছেন। তার অভিনীত ওয়েব ফিল্ম ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’ মুক্তি পাচ্ছে।   বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি