৬ মে ২০২৬

সাদা মনের মানুষ পলান সরকার আর নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সাদা মনের মানুষ পলান সরকার আর নেই

রাজশাহী থেকে সংবাদদাতা : সাদা মনের মানুষ হিসেবে পরিচিত একুশে পদকপ্রাপ্ত পলান সরকার না ফেরার দেশে চলে গেলেন ।

আজ দুপুরে রাজশাহীর বাঘা উপজেলা বাউশার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৮ বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯২১ সালের ৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি। মাত্র ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়ালেখার সুযোগ পান। অথচ বইয়ের প্রতি তার প্রেম ছিল আজীবন। রাজশাহীর ২০টি গ্রামে গড়ে তুলেছিলেন অভিনব শিক্ষা আন্দোলন। নিজের টাকায় বই কিনে পড়তে দিতেন পিছিয়ে পড়া মানুষকে। এজন্য কাঁধে ঝোলাভর্তি বই নিয়ে মাইলের পর মাইল হেঁটে, বাড়ি বাড়ি যেতেন তিনি।

সামাজিকভাবে অবদান রাখায় ২০১১ সালে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক পান তিনি। এছাড়া পড়ার আগ্রহ সৃষ্টির করায় তাকে ‘সাদা মনের মানুষ’ খেতাবে ভূষিত করা হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি