৫ মে ২০২৬

শাবনূরের ছেলেও এবার করোনায় আক্রান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
শাবনূরের ছেলেও এবার করোনায় আক্রান্ত
বাংলাপ্রেস ডেস্ক: চিত্রনায়িকা শাবনূর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে ভর্তি আছেন। এবার খবর এলো তার ৭ বছরের ছেলে আইজান নেহানও করোনায় আক্রান্ত হয়েছেন। তবে সে বাসাতেই আইসোলেশনে রয়েছে। শাবনূর ফেসবুক পোস্টের মাধ্যমে আইজান আক্রান্ত হওয়ার খবরটি জানান।

আরও পড়ুন >  লাইফ সাপোর্টে চিত্রনায়ক সোহেল রানা

তিনি লেখেন, ‘আবারও অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সকলকে জানাচ্ছি, আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে আসার একদিন পরই আমার একমাত্র ছেলে আইজানও পজিটিভ হয়েছে। এখন সে বাসায় আইসোলেশনে আছে। গত বুধবার, ২৯ ডিসেম্বর আমার ছেলের জন্মদিন ছিল, কিন্তু নিজে হাসপাতালে ভর্তি থাকায় তার পাশে থাকতে পারিনি।’ সবার কাছে অনুরোধ জানিয়ে লেখেন, ‘আপনারা আইজানের জন্য দোয়া করবেন, আল্লাহপাক যেন আমার নয়নের মনিকে শিগগিরই সুস্থ করে দেন।’ শাবনূর বর্তমানে নিউ সাউথ ওয়েলসের ওয়েস্টমেড হাসপাতালে চিকিৎসাধীন। গত ২৭ ডিসেম্বর সিডনির একটি হাসপাতালে এক্স-রে করাতে যান শাবনূর। কাজ শেষে নিজেই গাড়ি চালিয়ে সিডনির বাসায় ফেরেন। বাসায় ফিরেই হাসপাতাল থেকে ফোন পান তিনি। জানতে পারেন, করোনায় আক্রান্ত হয়েছেন। হঠাৎ এ খবরে বিস্মিত ও হতবাক তার পরিবারের সবাই। এরপর ২৭ ডিসেম্বর আইসোলেশনে চলে যান শাবনূর। পরদিন শ্বাসকষ্ট শুরু হলে ২৯ ডিসেম্বর বুধবার সিডনির স্থানীয় সময় বেলা দুইটায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি