সাবের হোসেনের বাসায় পিটার হাসের ২ ঘণ্টা বৈঠক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ঢাকা ঃ প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
সোমবার বিকেলে রাজধানীর পরীবাগে সাবের হোসেনের বাসায় প্রায় দুই ঘণ্টার বৈঠক হয়। জানা যায়, দুপুর সোয়া ২টায় সাবের হোসেন চৌধুরীর বাসায় ঢুকে বিকাল সোয়া ৪টার দিকে বেরিয়ে যান পিটার হাস।
বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে এক ক্ষুদে বার্তায় সাবের হোসেন বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক প্রাণবন্ত এবং বিস্তৃত।
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলার ইস্যুকে সামনে রেখে এই অংশীদারিত্ব আরও সমৃদ্ধ ও গভীর করার বিষয়ে আজ বিকেলে রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আলোচনা আনন্দের। ’ এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি পিটার হাস।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
১২ মে থেকে ঈদ অবধি শপিংমল-দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি