সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের শারিরীক অবস্থার আরও অবনতি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারিরীক অবস্থার অবনতি হয়েছে। বৃহস্পতিবার থেকে প্রসারের ওঠানামা এবং অন্যান্য কারণে তার অবস্থার অবনতি হয় বলে জানিয়েছে পরিবার।
মোহাম্মদ নাসিমের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া জানান, নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে তার চিকিৎসা অব্যাহত রয়েছে। মোহাম্মদ নাসিমের পুত্র জানান চিকিৎসকরা তাঁকে আরও ৪৮ ঘন্টা পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছেন।
এর আগে অবস্থা অপরিবর্তিত থাকায় সিঙ্গাপুরে নিতে প্রস্তুতি শুরু করেন পরিবারের সদস্যরা। তবে মেডিকেল বোর্ডের পরামর্শ মেনেই স্বাস্থ্যের আরও উন্নতি হলে তাঁকে সিঙ্গাপুর নেয়ার চেষ্টা করা হবে বলে জানান সাবেক এই স্বাস্থ্যমন্ত্রীর পুত্র।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
রাজনীতি
অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ বিতর্ক, ভাইরাল ছবি ঘিরে আলোচনা
৪ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি