১২ জুলাই ২০২৬

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৮:৪২ এএম
সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

বাংলাপ্রেস ডেস্ক:  সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) বাদ আসর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার নিচের টানেলে এ জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, জাতীয় সংসদের সচিব, মন্ত্রী, এমপিসহ বিএনপির সব পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে, ধানমন্ডির তাকওয়া মসজিদে বাদ জোহর মরহুমের প্রথম নামাজ অনুষ্ঠিত হয়। 

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাবেক এ স্পিকারের মরদেহ তার গ্রামের বাড়ি পঞ্চগড়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এরপর জাতীয় সংসদের নির্ধারিত জায়গাতেই তাকে দাফন করা হবে।

রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। প্রবীণ এই রাজনীতিকের বয়স হয়েছিল ৯৪ বছর। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি