৯ মে ২০২৬

সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি গ্রেপ্তার
বাংলাপ্রেস ডেস্ক:  সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যা ৭টার দিকে ডা. দীপু মনিকে গ্রেপ্তারের অভিযানে থাকা ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এখনই দীপু মনিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হবে। ডিএমপি সূত্রে জানা গেছে, চাঁদপুরে দায়ের করা মামলায় দীপু মনিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। ২০০৮ সালে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন দীপু মনি। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। আর ২০১৯ সাল থেকে এ বছরের শুরু পর্যন্ত শিক্ষামন্ত্রী ছিলেন।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি