৬ মে ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রীর ভুয়া আইডি থেকে প্রশ্নপত্র ফাঁস!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সাবেক শিক্ষামন্ত্রীর ভুয়া আইডি থেকে প্রশ্নপত্র ফাঁস!

বাংলাপ্রেস শিক্ষা দপ্তর: সাতক্ষীরায় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে একজনকে আটক করেছে র‍্যাব। র‍্যাব জানায়, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ তিনটি ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে ওই প্রশ্ন বিতরণ করা হতো।গতকাল মঙ্গলবার রাতে ইশতিয়াক আহমেদ ইয়াকুব নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। ইশতিয়াকের বাড়ি রাজশাহীর রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুর ভাটপাড়ায়। সে নিজে এবার রাজশাহীর মসজিদ মিশন একাডেমি স্কুলের এসএসসি পরিক্ষার্থী। সাতক্ষীরায় তার বাবার কর্মস্থল থেকে তাকে আটক করা হয়।ইশতিয়াক আহমেদ ইয়াকুব গত বছর তার সরবরাহকৃত এসএসসির গণিত ও বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র হুবহু মিলেছে বলে স্বীকার করেছে। এবারও সে ৮০ জনের সঙ্গে যোগাযোগ রক্ষা করে তাদের একটি বিকাশ নম্বর দিয়ে প্রশ্নপত্র সরবরাহের কথা দিয়ে টাকা সংগ্রহ করছিল।

র‌্যাব ৬-এর সাতক্ষীরা কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার জাহিদুল কবির জানান, ইশতিয়াক সাবেক শিক্ষামন্ত্রীর নামে খোলা ভুয়া ফেসবুক আইডিসহ ‘অ্যাঞ্জেল শাকিলা’ ও নিজের নামের তিনটি আইডি ব্যবহার করে এই প্রতারণা করে আসছে। এর মাধ্যমে প্রশ্নপত্র সংগ্রহ এবং তা বিতরণের জন্য ৮০ জনের সঙ্গে যোগাযোগ রক্ষা করে সে। এই চক্রের সঙ্গে অপূর্ব নীল, নীলাকাশ, নব্য হিটলার ও প্রিন্স খান নামের কয়েকটি আইডির সঙ্গে সংযোগ রয়েছে। তাদের অবস্থান ঢাকা এবং খুলনায়। তাদের আটকের চেষ্টা চলছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি