৮ মে ২০২৬

সাবেক সেনাপ্রধান আজিজের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি শুনেছি : স্বরাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সাবেক সেনাপ্রধান আজিজের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি শুনেছি : স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানি না, শুধু শুনেছি। মঙ্গলবার (২১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন সরকার এর আগেও বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির ওপরে এ ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে। নিষেধাজ্ঞার ব্যাপারে বিস্তারিত জানার পরেই এ বিষয়ে মন্তব্য করা যাবে।
এই নিষেধাজ্ঞা বিব্রতকর কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটা জিনিস আমি বুঝতে পেরেছি, মার্কিন সরকার অনেক দেশের অনেক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। অনেক দেশে নিষেধাজ্ঞা দিয়েছে। এটা তাদের জন্য নতুন কিছু না। আমাদের দেশে যাকে দেয়া হয়েছে, আমাদের কাছে এখনো সেটা সঠিকভাবে আসেনি। আসলে পরে জানতে পারবো, কেন দেয়া হয়েছে। নিখোঁজ সংসদ সদস্য আনোয়ারুল আজিমের ব্যাপারে তিনি বলেন, ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ আনোয়ারুল আজিমের ব্যাপারে এখনো আপডেট তথ্য মেলেনি। আমাদের গোয়েন্দা সংস্থা এবং ভারতের পুলিশ ও গোয়েন্দা সংস্থা তার বিষয়ে কাজ করছে। তার মোবাইল ফোনটিও এখনো বন্ধ রয়েছে। আশা করছি শিগগিরই তার খোঁজ পাওয়া যাবে।   বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি