৭ মে ২০২৬

সাবেক সচিব ড. সা’দত হুসাইন আইসিইউতে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
সাবেক সচিব ড. সা’দত হুসাইন আইসিইউতে

বাংলাপ্রেস ডেস্ক: সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. সা’দত হুসাইনের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।

বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন বলে গণমাধ্যমকে জানিয়েছেন হাসপাতালটির যোগাযোগ ও ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান ডা. সাগুফতা আনোয়ার।

তিনি জানান, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন সা’দত হুসাইন। তার রক্তে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। ব্যাকটেরিয়া সংক্রমণ। করোনা নয়। করোনা নেগেটিভ এসেছে। ১৩ এপ্রিল থেকে তিনি অচেতন অবস্থায় আছেন। এখনও জ্ঞান ফেরেনি।

গত সোমবার দুপুরে বাসায় হঠাৎ অসুস্থ বোধ করলে ৭৩ বছর বয়সী সা’দত হুসাইনকে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসতাপালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করান। তিনি আগে থেকেই কিডনি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসে ভুগছেন বলে চিকিৎসকরা জানান।

উল্লেখ্য, ২০০২-২০০৫ সালে মন্ত্রিপরিষদ সচিব ছিলেন সা’দত হুসাইন। এরপর তিনি ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি