১০ মে ২০২৬

সাবেক সচিব আমিনুল ইসলাম গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সাবেক সচিব আমিনুল ইসলাম গ্রেপ্তার
  বাংলাপ্রেস ডেস্ক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার রাজধানীর বনানী থেকে তাকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান। তিনি জানান, রাজধানীর বনানী থেকে আমিনুল ইসলাম খানকে আটক করেছে ডিবির এ্কটি দল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে। ২০২২ সালের ২৭ অক্টোবর এক প্রজ্ঞাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের দায়িত্ব দেওয়া হয় সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খানকে। সেসময় তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে কর্মরত ছিলেন। সরকারি চাকরির মেয়াদপূর্ণ হওয়ায় ২০২৩ সালে ২৮ মার্চ অবসরে যান আমিনুল ইসলাম খান। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি