সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের অবস্থা সংকটাপন্ন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ। বর্তমানে তাকে ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিট’ বা সিসিইউ-তে রাখা হয়েছে।
শনিবার তার জামাতা ড. আহাদুজ্জামান মোহাম্মাদ আলী জানিয়েছেন, তিনি (সাহাবুদ্দীন আহমদ) খুব ভালো অবস্থায় নেই। এখন তাকে সিসিইউ-তে রাখা হয়েছে। আগামী পরশুদিন (সোমবার) ডাক্তাররা একটি মেডিকেল বোর্ড বসাবেন। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে, তাকে এখানেই চিকিৎসা দেওয়া হবে, নাকি বাড়িতে নিয়ে যাওয়া হবে। ১০ দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি।
৯২ বছর বয়সী সাবেক রাষ্ট্রপতি ও অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ বিগত কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন।
উল্লেখ্য, সাহাবুদ্দীন আহমদ ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পেমই গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন। পরে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে রাষ্ট্রপতি করা হয়।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
২২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী
২২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন
২৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি