৪ মে ২০২৬

সাবেক ফুটবলারদের পূর্নমিলনী ও প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সাবেক ফুটবলারদের পূর্নমিলনী ও প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলা ফুটবল প্রশিক্ষণ কর্মশালা, সাবেক ফুটবল খেলোয়ারদের পূর্নমিলনী ও প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদের সার্বিক সহযোগীতায় প্রশিক্ষণ কর্মশালা ও প্রীতি ম্যাচটির আয়োজন করেন উপজেলা পরিষদ। শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকালে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে ম্যাচটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম। উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলমের সভাপতিত্বে সাবেক খেলোয়ারদের পূর্নমিলনী আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রায়হান বারী, ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী, সাবেক ফুটবল খেলোয়ার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, সাবেক ফুটবল খেলোয়ার গৌতম সাহা, সোহেল , শাহিন প্রমূখ। এছাড়াও সাবেক কৃতি ফুটবলার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহনকারী তরুন-তরুনী খেলোয়াগণ উপস্থিত ছিলেন। বিপি>আ এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি