১২ মে ২০২৬

সাবেক এসপি বাবুল আক্তারের মুক্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সাবেক এসপি বাবুল আক্তারের মুক্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি: সাবেক এসপি বাবুল আক্তারের মুক্তি ও মিতু হত্যার বিচার বিভাগীয় তদন্তের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর বাজারে এ কর্মসূচীর আয়োজন করে এলাকাবাসী। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বাবুল আক্তারের পরিবারের সদস্য, প্রতিবেশী ও এলাকাবাসী অংশ নেয়। সেসময় বক্তব্য রাখেন, বাবুল আক্তারের পিতা আব্দুল ওয়াদুদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস, কলেজ শিক্ষক হাবিবুর রহমান, শামীমুল ইসলাম শামীম প্রমূখ। বক্তারা, সাবেক এসপি বাবুল আক্তারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আটক করা হয়েছে উল্লেখ করে দ্রুত তার মুক্তির দাবী জানান। সেই সাথে মাহমুদা খানম মিতু হত্যার সুষ্ঠু তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি