৬ মে ২০২৬

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞায় ঘাবড়ানোর কিছু নেই: প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
র‍্যাবের ওপর নিষেধাজ্ঞায় ঘাবড়ানোর কিছু নেই: প্রধানমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটা দেশ র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। এজন্য অনেকেই প্রথমে ঘাবড়ে গিয়েছিলেন। কিন্তু এতে ঘাবড়ানোর কিছু নেই। তিনি বলেন, ‘আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি। আমাদের দেশে কারা কী কাজ করে না করে, সেটা আমরা জানি; বিচারটা আমরাই করব। সেই আত্মবিশ্বাস রেখে কাজ করতে হবে।’ আজ রোববার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দপ্তরে আজ রোববার আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘যারা এ ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়ে বাংলাদেশের বদনাম করে, দেশের একেকটা প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করে, তাদেরকে চিহ্নিত করতে হবে।’ তিনি আরও বলেন, ‘কোনো উদ্দেশ্যে, কেন তারা এসব করছে, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। আমি যেহেতু সরকারে আছি, তাই আমি বলতে পারি, কে ভালো করল, কে মন্দ করল, সেটার বিচার তো আমরাই করতে পারি। আমরা আমাদের ভালো-মন্দ অপরাধের বিচার করি; অনেক উন্নত দেশই যেটা করে না। এখানে অপরাধের বিচার হয়। সেই আত্মবিশ্বাস নিয়ে আমরা চলব।’ আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘দেশবিরোধী কিছু শক্তি, বাংলাদেশের কোনো ভালো কাজই তাদের চোখে পড়ে না। আরেকটা শ্রেণির অভ্যাসটাই হলো বিদেশে গিয়ে বাংলাদেশের বদনাম করা। এ বদনাম করে হয়ত তারা কিছু আর্থিক বা অন্য কোনো সুবিধা পায়। আমাদের যারা বিভিন্ন দক্ষতা ও সফলতার সঙ্গে কাজ করেন, তাদের বিরুদ্ধেই যেন আগে বদনাম করা হয়। বাংলাদেশের কোনো উন্নতি তাদের চোখেই পড়ে না। তবে আমি বলব, এ ক্ষেত্রে কারও মনে কষ্ট নেয়া উচিত না।’ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। এ দেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আওয়ামী লীগ সরকারে আসার পর থেকে মানুষের আর্থ-সামাজিক উন্নতি হয়েছে; দেশের সার্বিক উন্নয়ন চলছে। বাংলাদেশকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে চাই।’ বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি