৫ মে ২০২৬

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা সমর্থন করেন মার্কিন কংগ্রেসম্যান মিকস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা সমর্থন করেন মার্কিন কংগ্রেসম্যান মিকস
বাংলাপ্রেস ডেস্কঃ র‍্যাব এবং সংস্থাটির সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দৃঢ়ভাবে সমর্থন করেন বলে জানিয়েছেন দেশটির কংগ্রেস সদস্য ও হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান গ্রেগোরি ডব্লিউ মিকস। কমিটির অফিসিয়াল ওয়েবসাইটে ৪ ফেব্রুয়ারি প্রকাশিত বিবৃতিতে মিকস বলেন, ‘টার্গেটেড স্যাংশন (নির্দিষ্ট ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা) সবচেয়ে বেশি কার্যকর বলেই আমার বিশ্বাস।’ ‘মানবাধিকার লঙ্ঘনের কারণে গ্লোবাল ম্যাগনিটস্কি হিউম্যান রাইটস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট-এর অধীনে বাইডেন প্রশাসন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং এর বেশ কিছু বর্তমান ও প্রাক্তন সদস্যের ব্যাপারে যে অবস্থান নিয়েছে তাকে আমি দৃঢ়ভাবে সমর্থন করি’, যোগ করেন তিনি। কংগ্রেসম্যান মিকস বলেন, ‘আমি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে সমর্থন অব্যাহত রাখছি। বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিশ্চিত করাসহ দেশের মানবাধিকার ও গণতন্ত্রের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তায় কাজ করতে আগ্রহ প্রকাশ করছি।’ উল্লেখ্য, গত বছরের ১০ ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাব এবং সংস্থাটির সাবেক ও বর্তমান সাত জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এবং রাজস্ব বিভাগ আলাদাভাবে নিষেধাজ্ঞা আরোপ করে। ওই নিষেধাজ্ঞা আরোপের এক মাস আগে, অর্থাৎ গত বছরের নভেম্বরে র‌্যাবকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিষিদ্ধ করার দাবি জানিয়ে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের আন্ডার সেক্রেটারি জেনারেলকে চিঠি লেখে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচসহ আন্তর্জাতিক ১২টি মানবাধিকার সংস্থা। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি