৫ মে ২০২৬

র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সহযোগিতা চায় বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সহযোগিতা চায় বাংলাদেশ
বাংলাপ্রেস ডেস্ক: র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ ভারতের সহযোগিতা চেয়েছে বলে জনিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী হয়তো একটা সুখবর নিয়ে আসবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাতে পারেন ড. এস জয়শঙ্কর। আজ মঙ্গলবার বিকেলে নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। যুক্তরাষ্ট্রে ৪৫ লাখ ভারতীয় বসবাস করে জানিয়ে তিনি বলেন, তারা খুবই শক্তিশালী। তারাও সরকারকে বলেছে। এটি হয়েছে শুধু ভারত আমাদের বন্ধু রাষ্ট্র বলে। ভারত বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে উত্থাপন করবে। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস পরিষ্কার করে বলেছেন- যেকোনো উন্নতি না হলে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি ঠিক আছে। বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা যে বিষয়টি বলছে সেটি হচ্ছে দায়বদ্ধতা। এই দায়বদ্ধতা ম্যাকানিজম র‍্যাবের অভ্যন্তরে রয়েছে। এদের অনেকেই শাস্তি পায় জানিয়ে তিনি বলেন, কিন্তু এই বার্তাটি যুক্তরাষ্ট্রের কাছে ঠিকমতো পৌঁছায় না। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি