'রূপান্তর' নাটকের সমালোচনা নিয়ে জোভান এবং নির্মাতার বক্তব্য
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: প্রতিবছরের মত এই ঈদেও একাধিক নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। তবে এই ঈদে তিনি আলোচনার থেকে বেশি সমালোচনার শিকার হচ্ছেন একটি নাটকের জন্য। নাটকের নাম ‘রূপান্তর’। রাফাত মজুমদার রিংকু ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক নাটকটি পরিচালনা করেছেন। এরই মধ্যে ‘রূপান্তর’ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার জের ধরে ইউটিউব চ্যানেল একান্ন মিডিয়া থেকে সরিয়ে নেয়া হয়েছে ‘রূপান্তর’ নাটকটি। সমালোচনার মুখে রূপান্তর নাটকটি নিয়ে কথা বলেছেন এর নির্মাতা এবং অভিনেতা।
নির্মাতা রাফাত মজুমদার রিংকু এক সংবাদমাধ্যমে বলেন, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক কিছুই দেখছি, আসলে বিষয়টি নিয়ে আমি কিছু মন্তব্য করতে চাচ্ছি না।’
অন্যদিকে নাটকটি ইউটিউব থেকে কেন সরিয়ে নেয়া হল সে বিষয়ে জানতে চাইলে নির্মাতা বলেন এ বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠান বলতে পারবে। তবে তার ধারণা, ইউটিউবে নেতিবাচক মন্তব্য থেকে হয়তো অনেকে চ্যানেলটিকে রিপোর্ট করছিলেন। এ কারণে নাটকটি সরিয়ে নেয়া হয়েছে।
রুপান্তর নাটকটির গল্প এগিয়েছে জোভানকে নিয়ে। এই অভিনেতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি। তবে নাটকটি নিয়ে সমালোচনা করতে গিয়ে অনেকে ব্যক্তিগত আক্রমণ করায় অবাক হচ্ছেন বলে একটি সংবাদমাধ্যমকে জোভান বলেন, ‘বিষয়টি কাম্য নয়। নাটকটি নিয়ে মন্তব্য করতে চাচ্ছি না। তবে দর্শকেরাই বলেন, একই ধরনের চরিত্রে বারবার আমাদের দেখে নাকি তারা বিরক্ত!’
রূপান্তর নাটকে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি। এতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম ও সমাপ্তি মাসুক।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি