৯ আগস্ট ২০২৬

রূপ ধরে রাখতে প্রস্রাব পান করেন ম্যাডোনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রূপ ধরে রাখতে প্রস্রাব পান করেন ম্যাডোনা

বাংলাপ্রেস ডেস্ক: আমেরিকান সংগীতশিল্পী-অভিনেত্রী ম্যাডোনার ঘোর সারা দুনিয়া জুড়ে। শুধু গান দিয়েই নয়, ব্যক্তিত্বের মাধ্যমে তিনি অর্জন করেছেন খ্যাতি। পপ সম্রাজ্ঞী বললেই দেশ-স্থান-কাল নির্বিশেষে সবার মনে আসে তার নাম। এত অর্জনের পরও নিয়মিতই তিনি বিতর্কে জড়ান। এবারও তাই হলো!

৬১ বছর বয়সেও কীভাবে নিজের রূপ ধরে রেখেছেন সেই রহস্যই ফাঁস করলেন ম্যাডোনা। সম্প্রতি নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন ম্যাডোনা। যেখানে দেখা যাচ্ছে, তিনি আইস ছড়ানো একটা বাথটাবে বসে আছেন। ভিডিওটির শেষের দিকে গোসল শেষে নিজের প্রস্রাব পান করেছেন তিনি। ক্যাপশনে ম্যাডোনা লিখেছেন রাত ৩টার সময় আইস বাথ নিচ্ছি। শরীরে কোথাও আঘাত লাগলে এই থেপাপি সবচেয়ে উত্তম।

সুস্বাস্থ্য ও রূপ ধরে রাখার জন্য নাকি নিজের প্রস্রাব পান করেন এই তারকা। ম্যাডোনা আরো লেখেন, আইস বাথের পর প্রস্রাব পান করা খুবই উপকারি।

ম্যাডোনা গান দিয়ে যেমন বিশ্ব মাতিয়েছেন, তেমনি রূপের আগুনে পুড়িয়েন কোটি পুরুষ হৃদয়। সুরে আর রূপে অনন্য ম্যাডানোর ভালোবাসা পাওয়া যে কোনো পুরুষের কাছে নিঃসন্দেহে সৌভাগ্যের বিষয়। কিন্তু ম্যাডোনার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য বিতর্কিতও হন। এবার প্রকাশ্যে প্রস্রাব পান করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন এই গায়িকা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি