রুমিন ফারহানা বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক: হাসনাত আবদুল্লাহ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক হচ্ছেন রুমিন ফারহানা।
রোববার (২৪ আগস্ট) নির্বাচন কমিশনের শুনানিতে এনসিপি নেতা আতাউল্লাহসহ দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেন, রুমিন ফারহানা সব সময় দাবি করেন, গত ১৫ বছর তিনি ভালো ছিলেন। আসলে তিনি আওয়ামী লীগের নানা সুবিধা ভোগ করেই ভালো ছিলেন। আওয়ামী লীগ পণ্য যাদেরকে মনে হয় তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম।
নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, কমিশনের ভূমিকাই এখন প্রশ্নবিদ্ধ। পুলিশ নীরব দর্শকের মতো দাঁড়িয়ে থেকে আমাদের নেতাকর্মীদের কমিশনে প্রবেশে বাধা দিয়েছে, কিন্তু বিএনপি নেতাকর্মীদের সহজে প্রবেশ ও প্রস্থান করতে দিয়েছে। ফলে এই কমিশন কয়েকটি দলের ‘পার্টি অফিসে’ পরিণত হয়েছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি