রুহিয়ায় থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৮ এপ্রিল(শনিবার) বিকালে রুহিয়া আবুনূর চৌধুরী মিল চাটালে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। রুহিয়া থানা যুবদলের সভাপতি আনার আলীর সভাপতিত্বে ও রুহিয়া থানা যুবদলের সাধারণ সম্পাদক আবু শাহীনের সঞ্চালনায় এসময় উপস্থিতি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রুহুল আমীন আকিল, জেলা বিএনপি সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী,জেলা যুব দলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি চৌধুরী মুহাঃ মহেবুল্লাহ্ আবু নূর, যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন,জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক, রুহিয়া থানা বিএনপি সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আব্দুল মালেক প্রমুখ।
২য় অধিবেশনে আনার আলীকে সভাপতি, নূরে আলম সিদ্দিক, হেলাল সরকার ও শাহজাহান আলীকে সাংগঠনিক সম্পাদক করে রুহিয়া থানা যুবদলের কমিটি গঠন করা হয়।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
৩ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি