৪ মে ২০২৬

রুহিয়ায় শারদীয় দুর্গাপুজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রুহিয়ায় শারদীয় দুর্গাপুজা উপলক্ষে  মতবিনিময় সভা অনুষ্ঠিত
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় শারদীয় দুর্গাপুজা উৎসব-২০২১ উপলক্ষে পুজা উদযাপন পরিষদ ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর রোববার বিকালে রুহিয়া থানা কম্পাউন্ডে ২৬টি দুর্গামন্ডপ কমিটির নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুলতানা রাজিয়া, রুহিয়া থানা আওয়ামীলীগের সভাপতি পার্থ সারথি সেন, সাধারন সম্পাদক আবু সাঈদ বাবু, জেলা পরিষদ সদস্য নৃপেন্দ্র নাথ ঝা, ঠাকুরগাঁও সদর উপজেলা পুজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক রাম কৃষ্ণ রায়, ২০নং রুহিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন, রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক প্রমুখ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি