৪ মে ২০২৬

রুহিয়ায় নবীন ছাত্র-ছাত্রীদের বরণ ও বিদায় সংবর্ধনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রুহিয়ায় নবীন ছাত্র-ছাত্রীদের বরণ ও বিদায় সংবর্ধনা
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় নবীন ছাত্র-ছাত্রীদের বরণ ও এস,এস সি ২০২১ পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১ টায় রুহিয়া ব্রাইট স্টার কেজি এন্ড মডেল স্কুল চত্বরে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকাল থেকে স্কুল মাঠে যেন বিদায়ী ও অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের মিলন মেলায় পরিনত হয় । পরবর্তীতে রজনীগন্ধা ফুল দিয়ে সকলকে শুভেচ্ছা জানান সহপাঠী ছাত্র-ছাত্রীরা। রামকৃষ্ণ রায়ের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, আব্দুল হক,তোফাজ্জল হোসেন, স্কুল পরিচালক অশ্বিনী কুমার বর্মন,সহকারী প্রধান শিক্ষক অর্জুন কুমার সিংহ,হুসনেয়ারা বেগমপ্রমুখ ।অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন মহেশ্বর চন্দ্র বর্মন । বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি