১৮ আগস্ট ২০২৬

রুহিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফার্মেসিকে জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১২:৪০ পিএম
রুহিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফার্মেসিকে জরিমানা

 

দুলাল হক, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার প্রাণকেন্দ্র রুহিয়া চৌরাস্তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রান্ত মেডিক্যালের স্বত্বাধিকারী ভৈরব চন্দ্রকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান সূত্রে জানা যায়, চৌরাস্তায় অবস্থিত প্রান্ত মেডিক্যালে বিক্রির জন্য নিষিদ্ধ 'ফিজিশিয়ান সেম্পল' (চিকিৎসকদের জন্য সংরক্ষিত ফ্রি নমুনা ঔষধ) মজুত ও বিক্রি করা হচ্ছিল।

এ অপরাধে 'ঔষধ ও কসমেটিক্স আইন, ২০২৩'-এর ৪০ (গ) ও (ঘ) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ভৈরব চন্দ্রকে ৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে রুহিয়া চৌরাস্তার আরও কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রেগ লাইসেন্স ও ঔষধের গুণগত মান নিশ্চিতকরণে পরিদর্শন ও সতর্কতা জারি করা হয়।


অভিযান শেষে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন সাংবাদিকদের বলেন, "আজকে প্রাথমিক পর্যায়ে কয়েকটি প্রতিষ্ঠানে পরিদর্শন ও সচেতনতামূলক অভিযান চালানো হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এবং বাজারে কোনো ধরনের অবৈধ বা বিক্রয়নিষিদ্ধ ঔষধ যেন বিক্রি হতে না পারে, সে লক্ষ্যে আগামীতেও আমাদের এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।"


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!


আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি